ধাপ-01

গুগল প্লে স্টোর থেকে Google Meet (Developer: Google LLC) অ্যাপটি ইনস্টল করুন এবং ইনস্টল হয়ে গেলে Open বাটনে ক্লিক করুন।

ধাপ-০২

একাধিক ই-মেইল লগইন থাকলে অ্যারো বাটনে ক্লিক করে যেই ই-মেইল দিয়ে গুগল মিটে জয়েন করতে চান সেই ই-মেইলটি সিলেক্ট করুন এবং Continue As বাটনে ক্লিক করুন।

ধাপ-০৩

ফোন নম্বর অথবা অন্য কিছু চাইলে Back বাটনে ক্লিক করুন।

blank

ধাপ-০৪

কোন রকম পারমিশান চাইলে Allow দিন। যতবার পারমিশান চাইবে ততবার Allow দিন।

blank

ধাপ-০৫

এ রকম স্ক্রিন আসলে বুঝবেন সফলভাবে Google Meet অ্যাপটি আপনার ফোনে ইনস্টল হয়েছে। আপনি এখন ক্লাসের জন্য পুরোপুরি প্রস্তুত। এ অবস্থায় অ্যাপটি কেটে দিয়ে আপনাকে ক্লাসের যে লিংক দেয়া হয়েছে সেই লিংকে যান।

blank

ধাপ-০৬

আপনাকে ক্লাসের যে লিংক দেয়া হয়েছে সেই লিংকে ক্লিক করুন।

blank

ধাপ-০৭

এখন আপনার ফোনে লগইন থাকা সবগুলো ই-মেইল শো করবে। আপনি যেই ই-মেইল দিয়ে ক্লাসে জয়েন করতে চান তা সিলেক্ট করুন।

blank

ধাপ-০৮

ভিডিও অফ রেখে ক্লাসে জয়েন করতে ১ নম্বর বাটনে চাপুন। মাইক্রোফোন অফ রাখতে (নিজেকে মিউট রাখতে) ২ নম্বর বাটনে চাপুন। সবশেষে Join বাটনে ক্লিক করুন।

blank

ধাপ-০৯

অভিনন্দন। আপনি সফলভাবে ক্লাসে জয়েন কররতেত পেরেছেন। শিক্ষককে কোন প্রশ্ন করতে ছবিতে দেখানো ১ নম্বর বাটনে ক্লিক করে আনমিউট করে কথা বলতে পারবেন অথবা ২ নম্বর বাটনে ক্লিক করে In Call Message অপশানটি সিলেক্ট করে লেখে লেখে (চ্যাটিং) কথা বলতে পারবেন।

blank