
কম্পিটিটিভ ইংলিশ: নিয়ম ও প্রয়োগ
প্রতিযোগিতামূলক পরীক্ষার বাজারে ইংরেজি অনেকের কাছেই একটি আতঙ্কের নাম। অধিকাংশ চাকরিপ্রার্থীই গ্রামারের শত শত নিয়ম মুখস্থ করার পেছনে সময় নষ্ট করেন, কিন্তু পরীক্ষার হলে গিয়ে সঠিক প্রয়োগটি আর করতে পারেন না। অথচ বাস্তব সত্য হলো, মুখস্থ বিদ্যা দিয়ে ইংরেজি অংশে ভালো করা অসম্ভব। সরকারি চাকরি (৯ম-২০তম গ্রেড), ব্যাংক কিংবা অন্যান্য প্রতিযোগিতামূলক পরীক্ষায় মেধা তালিকায় শীর্ষস্থান নিশ্চিত করতে হলে ইংরেজির প্রতিটি নিয়মের পেছনের লজিক ও প্র্যাক্টিক্যাল প্রয়োগ জানা আবশ্যক।
আপনার এই ভীতি দূর করতেই সোমা একাডেমি নিয়ে এসেছে “কম্পিটিটিভ ইংলিশ: নিয়ম ও প্রয়োগ” কোর্স। আমরা আপনাকে গতানুগতিক মুখস্থ করানোর বদলে গ্রামারের মূল ভিত্তি বা বেসিক স্ট্রাকচার এমনভাবে বুঝিয়ে দেব, যেন যেকোনো জটিল প্রশ্ন আপনি চোখের পলকেই সমাধান করতে পারেন।
কেন এই কোর্সটি আপনার জন্য অনন্য?
-
3-in-1 কম্বো প্যাকেজ: একই কোর্সে কাভার হবে ইংলিশ গ্রামার, লিটারেচার (সাহিত্য) এবং ভোকাবুলারি (শব্দভাণ্ডার) অংশ।
-
জিরো টু হিরো জার্নি: একদম গোঁড়া থেকে (যেমন: Parts of Speech, Tense) শুরু করে অ্যাডভান্সড টপিক (Clause, Inversion, Gerund & Participle) সহজ ভাষায় শেখানো হবে।
-
ভোকাবুলারি হ্যাকস: মুখস্থ করার বৈজ্ঞানিক টেকনিক ও ট্রিকস ব্যবহার করে সিনোনিম, অ্যান্টনিম এবং ইডিয়মস মনে রাখার অভিনব কৌশল।
-
ফ্রি-হ্যান্ড রাইটিং ও ট্রান্সলেশন: বড় বড় বাংলা বাক্যকে সহজে ইংরেজিতে রূপান্তর এবং লিখিত পরীক্ষার জন্য সেন্টেন্স মেকিংয়ের বিশেষ ক্লাস।
-
রিয়েল এক্সাম ট্র্যাকিং: বিগত ২০ বছরের পিএসসি, ব্যাংক ও শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্ন বিশ্লেষণ করে ট্রেন্ড ও প্যাটার্ন ধরিয়ে দেওয়া।
-
লাইভ ইন্টারেকশন: ২০+ টি লাইভ ক্লাস, যেখানে সরাসরি শিক্ষকের সাথে কথা বলে কনফিউশন দূর করার সুযোগ।
-
কন্টিনিউয়াস অ্যাসেসমেন্ট: প্রতিটি লেকচারের ওপর ২০+ টি টপিকভিত্তিক পরীক্ষা এবং ৫ টি পূর্ণাঙ্গ মেগা মডেল টেস্ট।
-
স্মার্ট রিসোর্স: বাজারের সেরা সেরা বইয়ের নির্যাস নিয়ে তৈরি প্রতিটি ক্লাসের প্রফেশনাল পিডিএফ (PDF) লেকচার শিট।
-
লার্নিং পার্টনার সাপোর্ট: সার্বক্ষণিক ২৪/৭ হোয়াটসঅ্যাপ প্রবলেম সলভিং সুবিধা।
-
বাধ্যতামূলক ইংরেজি চর্চা: শুধু নিয়ম শেখাই নয়, শেখা জিনিসগুলো প্রয়োগের জন্য ডেডিকেটেড হোয়াটসঅ্যাপ গ্রুপে প্রতিদিন ফ্রি-হ্যান্ড রাইটিং প্র্যাকটিস ও সাবমিশন।
ইংরেজিকে আর ভয় নয়, বরং একে বানিয়ে ফেলুন পরীক্ষায় সবচেয়ে বেশি নম্বর তোলার হাতিয়ার। সঠিক গাইডলাইন আর সঠিক কৌশলে নিজেকে অন্যদের চেয়ে এগিয়ে নিতে আজই যুক্ত হোন সোমা একাডেমিতে!